চুয়াডাঙ্গায় অটিজম সচেতনতা দিবসে হুইল চেয়ার বিতরণ

চুয়াডাঙ্গা প্রতিনিধি
‘রূপান্তরের অভিযাত্রায় সবার জন্য, নিউরোবান্ধব অন্তর্ভুক্তিমূলক বিশ্বগঠন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় নানা আয়োজনে ১৬তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সহযোগিতায় ১৩ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিকে হুইলচেয়ার দেওয়া হয়।

চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন, জেলা সমাজকল্যাণ কমিটির সভাপিত মুন্সি আলমগীর হান্নান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights