বাগেরহাটে মানসিক ভারসাম্যহীন নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, একজন আটক

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে মানসিক ভারসাম্যহীন (২৭) এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় রবিউল ইসলাম (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) সাইদুর রহমান জানান, খুলনা মহানগরীরর টুটপাড়া এলাকার মানসিক ভারসাম্যহীন ওই নারী বাগেরহাটসহ বিভিন্ন এলাকা ও মাজারে ঘুরে ঘুরে দিন পার করতো। এই অবস্থায় রবিবার দিবাগত রাতে বাগেরহাট সদররের সুন্দখোনা গ্রামের রবিউল ইসলামসহ তিন যুবক ওই নারীকে আটকে রেখে ধর্ষণ করেন। বুধবার রাতে অসুস্থ ওই নারী বাগেরহাট জেলা সদর হাসপাতালে ভর্তি হলে চিকিৎসকরা বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ ওই নারীর কাছ থেকে বিষয়টি জেনে বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে রবিউল ইসলামকে আটক করে।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল ধর্ষণের কথা স্বীকার করেছেন। এ ছাড়া জড়িত অন্য দুই যুবকের নামও জানিয়েছেন। পুলিশ দুই যুবককে আটকে অভিযান চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights