বাজিতে হেরেই কি অক্ষয়কে বিয়ে করেন টুইঙ্কেল

অনলাইন ডেস্ক

ফ্লপ সিনেমা অনেক তারকার ক্যারিয়ার ও ব্যক্তিজীবনকে দুর্বিষহ করে তুলতে পারে। কিন্তু টুইঙ্কল খান্না-অক্ষয় কুমারের দাম্পত্যে হয়েছে তার উল্টো। ফ্লপ সিনেমায় বরং ভালোবাসায় বেঁধে থেকেছেন দু’জনে। এক ছাদের নিচে কাটিয়ে দিয়েছেন ২৩ বছর।

রবিবার ইনস্টাগ্রামে টুইঙ্কেলকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে একটি মজার ভিডিও শেয়ার করেছেন অক্ষয়। ভিডিওর শুরুতে লেখা, ‘সবাই আমার স্ত্রীকে যা ভাবে’। এরপরে দেখা গেছে টুইঙ্কেল খান্না বাড়িতে একটি চেয়ারে করে বই হাতে বসে মনোরম আবহাওয়া উপভোগ করছেন। চুলে হাত দিয়ে বিলি কাটছেন অক্ষয় ঘরণী, ফুরফুরে সেই পরিবেশে তার সামনের টেবিলে সাজানো একটা জ্বলন্ত মোমবাতি, চায়ের কাপ। পরে টুইঙ্কেলকে ড্রয়িং রুমে মনের আনন্দে নাচতে দেখা গেছে ওই ভিডিওতে। ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘ও টিনা ও টিনা গান’।

জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে অক্ষয় লিখেছেন, ‘টিনা তুমি শুধু কোনও একটা ম্যাচ নও; তুমিই আসল খেলা। আমি তোমার কাছ থেকে অনেক কিছু শিখেছি। কীভাবে আমার পেট ব্যথা না হওয়া পর্যন্ত হাসতে হয়, কীভাবে রেডিওতে প্রিয় গান বাজলে মন থেকে সেটা গাইতে হয় এবং কীভাবে নাচতে হয়। সত্যিই তোমার মতো কেউ নেই।’

এর আগে ‘কথি উইথ করণ’র মঞ্চে বিয়ে নিয়ে কথা বলেছিলেন অক্ষয়। ‘মেলা’ সিনেমা ফ্লপ না হলে নাকি টুইঙ্কেলের সঙ্গে তার বিয়েটাই হত না। প্রেমিকের বিয়ের প্রস্তাব বারবার নাকচ করে দিয়েছিলেন টুইঙ্কেল। এরপর ‘মেলা’য় মন দেন অভিনেত্রী।

কাজ থাকলে সমালোচনা থাকবে: রুনা খানকাজ থাকলে সমালোচনা থাকবে: রুনা খান
অক্ষয় বলেন, ‘টিনা ভীষণ কনফিডেন্ট ছিল ‘মেলা’ হিট হবে। আমাকে পাল্টা বলেছিল, যদি এই ছবিটা না চলে তবেই আমি তোমাকে বিয়ে করব। সৌভাগ্যবশত ‘মেলা’ চলেনি। আর ও আমাকে বিয়ে করে নেয়’।

১৯৯৫ সালে ‘বারসাত’র মধ্যে দিয়ে বলিউডে অভিষেক হয় সুপারস্টার রাজেশ খান্নার বড় মেয়ের। তার কয়েক বছর পরেই বিয়ে করে অভিনয় জগত থেকে দূরে সরে যান টুইঙ্কেল। অভিনেত্রী হিসাবে বলিউডে সাফল্য না পেলেও টুইঙ্কল বর্তমানে একজন সফল লেখিকা। ‘মিসেস ফানি বোনস’ নামে কলম লেখেন রাজেশ খান্না ও ডিম্পেল কাপাডিয়া কন্যা। ২০০১ সালের ১৭ই জানুয়ারি সাত পাকে বাঁধা পড়েন খিলাড়ি কুমার ও তার লেডি লাভ টুইঙ্কল।

‘জলি এলএলবি থ্রি’তে দেখা যাবে অক্ষয়কে। এই সিনেমায় তার সঙ্গী আরশাদ ওয়ারসি ও হুমা কুরেশি। ‘স্কাই ফোর্স’ এবং ‘হাউসফুল ৫’র মতো মাল্টিস্টারের প্রজেক্টেও দেখা মিলবে আক্কির। তরুণ মানসুখানি পরিচালিত ‘হাউসফুল ৫’ মুক্তি পাবে ২০২৫ সালের ৬ জুন। সূত্র : হিন্দুস্থান টাইমস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights