সবজির গাড়িতে মিলল ৫৪ কেজি গাঁজা

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সবজির পিকআপ ভ্যানে অভিনব কায়দায় গাঁজা পাচারকালে সাদ্দাম হোসেন (৩১) নামে এক মাদককারবারিতে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৮ ডিসেম্বর) গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে পিকআপ ভ্যান থেকে ৫৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

সোনারগাঁ থানার ওসি আব্দুল বারী জানান, লক্ষিপুর থেকে ঢাকার উদ্দেশ্যে এক মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ গাজা নিয়ে আসতেছিল। এমন তথ্যে চেকপোস্ট বসিয়ে ৫৪ কেজি গাঁজা-সহ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম শেষে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights