বায়তুল মোকাররম এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৯ নেতাকর্মী গ্রেফতার

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের ১৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় পল্টন থানা পুলিশ তাঁদের গ্রেফতার করে। রাত ৮টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে মিছিল করার উদ্দেশ্যে জড়ো হওয়া ১৯ জনকে গ্রেফতার করেছে পল্টন থানা পুলিশ। তাঁরা সবাই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী।

পল্টন থানা সূত্রে জানা গেছে, গ্রেফতার ব্যক্তিরা ভোলা, বরিশালসহ বিভিন্ন জেলা থেকে ঢাকায় এসেছিলেন। তাঁদের উদ্দেশ্য ছিল সন্ধ্যার দিকে বায়তুল মোকাররম এলাকায় ঝটিকা মিছিল করা।

গ্রেফতার ১৯ জনকে পল্টন থানায় নেওয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights