বাঞ্ছারামপুরে বাজার ও সড়ক দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার প্রতাপগঞ্জ বাজার সংলগ্ন ব্রিজ ও মার্কেট এলাকার সড়কে অবৈধভাবে বসানো ভাসমান দোকানের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

আজ রবিবার এ অভিযানে নেতৃত্ব দেন বাঞ্ছারামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রবিউল হাসান ভূঁইয়া। এ সময় সার্বিক সহযোগিতা করেন বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পুলিশ সদস্যরা।

অভিযান চলাকালে সড়ক ও ব্রিজ এলাকায় যানবাহন ও পথচারীদের চলাচলে সৃষ্ট প্রতিবন্ধকতা দূর করা হয়। দীর্ঘদিন ধরে ভাসমান দোকানের কারণে সড়ক সংকুচিত হয়ে জনদুর্ভোগ তৈরি হচ্ছিল বলে জানায় প্রশাসন।

এ সময় ভাসমান দোকান মালিকদের জনস্বার্থ বিবেচনায় বিকল্প ও সুবিধাজনক স্থানে ব্যবসা পরিচালনার জন্য পরামর্শ প্রদান করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights