বাড়ির ছাদে স্যাটেলাইটের ধ্বংসাবশেষ, ক্ষতিপূরণ চেয়ে নাসাকে

অনলাইন ডেস্ক

বাড়ির ছাদে এসে পড়লো স্যাটেলাইটের ধ্বংসাবশেষ। আর এই কারণে ক্ষয়ক্ষতি হওয়ায় যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার কাছে ক্ষতিপূরণ চেয়ে উকিল নোটিশ এক মার্কিন দম্পতি। ক্ষতিপূরণের পরিমাণ ৮০ হাজার ডলার। শুক্রবার (২১ জুন) ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি আদালতে মামলা করেছেন ওই দম্পতি।

সেই নোটিশে বলা হয়েছে, গত ৮ মার্চ আকাশ থেকে ওই দম্পতির বাসভবনের ছাদে পতিত মার্কিন স্যাটেলাইটের একটি ধ্বংসাবশেষ। সেটির ওজন ছিল ৭০০ গ্রামের কিছু বেশি। এই পতনের জেরে ছাদের একাংশে ফুটো সৃষ্টি হয়েছে।

পরে এক বিবৃতিতে নাসা নিশ্চিত করেছে যে ওই ধ্বংসাবশেষটি আসলে ব্যাবহৃত ব্যাটারির একটি কার্গো প্যালেটের অংশ। ২০২১ সালে বর্জ হিসেবে প্যালেটটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে বর্জ হিসেবে ফেলে দেওয়া হয়েছিল এবং পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের পর প্যালেটটির বিভিন্ন অংশ পুড়ে নিশ্চিহ্ন গেলেও কিছু অংশ অক্ষত থেকে যায়। সেই অংশটিই বাড়িটির ছাদে আঘাত হেনেছে।
দম্পতির পক্ষের আইনজীবী মিকা এনগুয়েন ওয়ার্থি এএফপিকে বলেন, ‘আমার মক্কেলদের ক্ষতিপূরণের দাবি যৌক্তিক। কারণ ধ্বংসাবশেষটি ছাদের ওপর না পড়ে যদি তাদের কারো শরীরে পড়ত, তাহলে প্রাণহানি ঘটতে পারত।

এদিকে, এ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে চেয়ে নাসার সঙ্গে যোগাযোগ করেছিল এএফপি। কিন্তু নাসার কোনো মুখপাত্র মন্তব্য করতে রাজি হননি।

সূত্র : গালফ নিউজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights