ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় আহত রানা মাতুব্বরের (১৮) মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত রানা মাতুব্বর ভাঙ্গা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাইশাখালি মহল্লার আজম আলী মাতুব্বরের ছেলে।

ভাঙ্গা হাইওয়ে থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে ঢাকা-ভাঙ্গা বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের ভাঙ্গা টোলপ্লাজার নিকট সার্ভিস সড়কে ভ্যান, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী রানা মাতুব্বর গুরুতর আহত হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আইয়ুব আলী বলেন, ঢাকার পঙ্গু হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় রানাকে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights