বারি উদ্ভাবিত সবজির জাত ও প্রযুক্তির প্রদর্শন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
গাজীপুর প্রতিনিধি
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের সবজি বিভাগের আয়োজনে বারির উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের সেমিনার কক্ষে বারি কর্তৃক উদ্ভাবিত সবজির জাত ও প্রযুক্তির প্রদর্শন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. মুন্সী রাশীদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারির মহাপরিচালক ড. দেবাশীষ সরকার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. মো: সাহাব উদ্দিন, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো: তারিকুল ইসলাম, পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসী ইসলাম। অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র) ড. মো. নজরুল ইসলাম, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. মো. আবু হেনা ছরোয়ার জাহান, পরিচালক (মহাপরিচালক মহোদয়ের দপ্তর) ড. এম এম কামরুজ্জামান এবং পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. মো. মতিয়ার রহমান। কর্মশালায় স্বাগত বক্তব্য এবং মূল প্রবন্ধ উপস্থাপনা করেন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (সবজি বিভাগ) ড. এ কে এম কামরুজ্জামান।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন বীজ কোম্পানির প্রতিনিধি, বিজ্ঞানী, কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের গবেষক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, বীজ উৎপাদন ও বিপনন সংশ্লিষ্ট সামাজিক সংগঠন, কৃষক, জাতিসংগের খাদ্য ও কৃষি সমন্বয়ক প্রতিনিধিসহ দেশি-বিদেশি বিজ্ঞানীগণ উপস্থিত ছিলেন।
