বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক স্বপনের জামিন নাকচ

অনলাইন ডেস্ক

রাজধানীর পল্টন ও রমনা থানার দায়ের করা পৃথক ৩ মামলায় বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। আজ মঙ্গলবার বিকালে শুনানি শেষে ঢাকার পৃথক দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী আব্দুস সালাম হিমেল বলেন, পল্টন থানার দুই এবং রমনা থানার এক মামলায় আসামির জামিনের আবেদন নাকচ করেছেন আদালত। এ ছাড়া পল্টন ও রমনা থানার দুই মামলায় নথি না থাকায় জামিন শুনানি হয়নি। এসব মামলায় আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ শুনানি করেছেন।

হিমেল আরও জানান, রাজধানীর পল্টন থানার দুই মামলায় জামিনের আবেদন নাকচ করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী-আল-ফারাবীর আদালত এবং রমনা থানার আরেক মামলায় জামিনের আবেদন নাকচ করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলম।
হিমেল আরও জানান, আজ সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী রাজধানীর পল্টন থানার তিন মামলায় এবং রমনা থানার দুই মামলায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিন আসামিকে গ্রেফতার দেখান।

নথি থেকে জানা গেছে, ২০২৩ সালের ২ নভেম্বর দিবাগত রাত গুলশানের এক বাসা থেকে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনকে গ্রেফতার করা হয়। এরপর গত ৩ নভেম্বর স্বপনের ছয় দিনের রিমান্ড দেন আদালত। স্বপন বর্তমানে কারাগারে আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights