বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তবিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তবিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছয় দফা বেদি সংলগ্ন মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. শওকত আলী।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মো. শওকত আলী ছাড়াও শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক মুহাম্মদ রাকিবুল ইসলাম, আইন অনুষদের ডিন সুপ্রভাত হালদার, রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রক্টর ড. আবদুল কাইউম এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. তারেক মাহমুদ আবীর উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টের উদ্বোধনী পর্বে ইংরেজি ও কোস্টাল স্টাডিজ এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। এবারের আন্তবিভাগ ব্যাডমিন্টন প্রতিযোগিতার ছাত্র ইভেন্টে ২৫টি বিভাগ এবং ছাত্রী ইভেন্টে ২২টি বিভাগ অংশগ্রহণ করছে। আগামী ৪ ফেব্রুয়ারি এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights