বিএমইউ হাসপাতালের বহির্বিভাগ খোলা থাকবে ৫, ৮, ১১ জুন

রোগীদের সুবিধার্থে আগামী বৃহস্পতিবার (৫ জুন), রবিবার (৮ জুন) ও বুধবার (১১ জুন) খোলা থাকবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালের বহির্বিভাগ। বুধবার বিএমইউ থেকে পাঠানো এক প্রেস বিবৃতিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, পবিত্র ঈদুল আজহার ছুটির দিনগুলোতে যাতে চিকিৎসা ব্যবস্থার কোনো ঘাটতি না হয়, সেজন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন বিএমইউর ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।

বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগ রোগীদের সুবিধার্থে খোলা থাকবে ৫ জুন বৃহস্পতিবার, ৮ জুন রবিবার ও ১১ জুন বুধবার।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার, রবিবার ও বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বহির্বিভাগে রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দিনকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

এ ছাড়া প্রতিদিনই বিশ্ববিদ্যালয় হাসপাতালের ইনডোর ও জরুরি বিভাগ প্রচলিত নিয়মে খোলা থাকবে। হাসপাতালের জরুরি ল্যাব কার্যক্রম সেবাও চালু থাকবে।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, ঈদ উপলক্ষে বহির্বিভাগ বন্ধ থাকবে ৬, ৭, ৯, ১০, ১২ ও ১৩ জুন। এর মধ্যে সাপ্তাহিক ছুটি উপলক্ষে ১৩ জুন শুক্রবার বহির্বিভাগ বন্ধ থাকবে। বন্ধের দিনগুলোতে ৫ জুন বৃহস্পতিবার থেকে ১২ জুন বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, অফিস, বৈকালিক স্পেশালাইজড কনসালটেশন সার্ভিস, সুপার স্পেশালাইজড হাসপাতালের কনসালটেশন সার্ভিস বন্ধ থাকবে।

ঈদের দিন ভাইস-চ্যান্সেলর নির্দেশে রোগীদের জন্য উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থা করা হয়েছে। ঈদুল আজহার ঈদের জামাত ৭ জুন সকাল সাড়ে ৭টায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আব্দুল আহাদ।

ঈদুল আজহা পরবর্তী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হবে ১৪ জুন সকাল ৮টা ৩০ মিনিট থেকে সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত এবং এই দিনই (১৪ জুন ২০২৫) প্রচলিত নিয়মে বিশ্ববিদ্যালয়ের অফিসগুলো খোলা থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights