বিদ্যুৎ-জ্বালানি খাতে ভারত ও বাংলাদেশের শক্তিশালী সংযোগ আছে: প্রণয় ভার্মা

নিজস্ব প্রতিবেদক
ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে জ্বালানি সরবরাহ বৃদ্ধিতে সহযোগিতা চেয়েছে বাংলাদেশ সরকার। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা আজ বুধবার এটি নিশ্চিত করেন।

সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের বলেন, বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে জ্বালানি সরবরাহ বৃদ্ধির জন্য অনুরোধ করেছে। আমি বিষয়টি যত দ্রুত সম্ভব ভারতের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছি।

প্রণয় ভার্মা বলেন, বিদ্যুৎ-জ্বালানি খাতে ভারত ও বাংলাদেশের শক্তিশালী সংযোগ আছে। যা দুই দেশেরই অর্থনৈতিক উন্নয়নে খুব গুরুত্বপূর্ণ। ভারত-বাংলাদেশের ক্রস বর্ডার ট্রান্সমিশন লাইন আছে। এছাড়া দুই দেশের ক্রস বর্ডার পাইপলাইন আছে। এজন্য বিদ্যুৎ-জ্বালানি খাতে সহযোগিতা কিভাবে বৃদ্ধি করা যায় সে বিষয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights