বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিকের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলা শহরের হাসপাতাল সড়কের একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ওই দুই শ্রমিকের মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, ওই সড়কের বেনেপাড়া এলাকায় ব্যবসায়ী সাইফুল্লাহ বাবলুর নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন নির্মাণ শ্রমিক মহসীন ও ইলেক্টট্রিক মিস্ত্রি আজিম। সেসময় ভবনের একটি রড বিদ্যুতের সার্ভিস লাইনের সাথে লেগে গেলে দুইজনই বিদ্যুতায়িত হয়। বিদ্যুতায়িত হয়ে ৩ তলা ভবনের ছাদ থেকে সড়কে মহসীন ও আজিম ভবনের নিচে পড়ে যায়। সেখান থেকে তাদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আজীমকে মৃত ঘোষণা করে। শারিরীক অবস্থার অবনতি হওয়ায় মহসীনকে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মহসীনও মারা যায়। মৃত আজিম কোটচাঁদপুরের বলুহর ও মহসীন মহেশপুর উপজেলার আলামপুর গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেন কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) সৈয়দ আল-মামুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights