বিপিএলে একাদশ থেকে বাদ পরলেন বাংলাদেশের সহ-অধিনায়ক

স্পোর্টস ডেস্ক
চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শুরু থেকেই ব্যাট হাতে ছন্দহীন সাইফ হাসান। টানা ব্যর্থতার কারণে এবার ঢাকা ক্যাপিটালসের একাদশ থেকে বাদ পড়েছেন বাংলাদেশের এই সহ-অধিনায়ক।

বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ম্যাচে মাঠে নামে ঢাকা ক্যাপিটালস। এই ম্যাচে দলে একমাত্র পরিবর্তন আনা হয়। সাইফ হাসানের জায়গায় একাদশে সুযোগ পান উইকেটকিপার-ব্যাটার ইরফান শুক্কুর। তবে সাইফকে বাদ দেওয়ার বিষয়ে চোট কিংবা অন্য কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি দলটি।

সাইফের বাদ পড়া খুব একটা অপ্রত্যাশিত নয়। চলতি বিপিএলের প্রথম চার ম্যাচে তিনি ৪৯ বল খেলে মাত্র ২৪ রান করেছেন। তার স্ট্রাইক রেট ছিল ৫০-এরও নিচে, যা টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য একেবারেই হতাশাজনক।

এই অফ ফর্ম শুধু বিপিএলেই সীমাবদ্ধ নয়। জাতীয় দলের হয়েও সাম্প্রতিক সময়ে রান খরায় ভুগছেন সাইফ। গত অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে ৩৮ বলে ৬৪ রানের অপরাজিত ইনিংস খেললেও এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচে করেন মাত্র ৮, ৫ ও ২৩ রান। আয়ারল্যান্ড সিরিজেও ব্যর্থ ছিলেন তিনি, যেখানে তার সংগ্রহ ছিল ৬, ২২ ও ১৯ রান।

সব মিলিয়ে সবশেষ ১০ ম্যাচে সাইফ হাসানের মোট রান মাত্র ১০৯। স্ট্রাইক রেট দাঁড়িয়েছে ৮১.৯৫, যা টি-টোয়েন্টি ফরম্যাটে বেশ বেমানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights