বিপুল ভোটে নির্বাচিত নুরুল ইসলাম সুজন

পঞ্চগড় প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-২ আসনে মোট ১৩১ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী নুরুল ইসলাম সুজন। তিনি নৌকা প্রতীকে ১ হাজার ৮১ হাজার ৭২৫ ভোট বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। অপরদিকে লাঙ্গল প্রতীকে লুৎফর রহমান রিপন পেয়েছেন ৭ হাজার ৯২৭ ভোট।

রবিবার সকাল ৮টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় এবং চলে বিকাল ৪টা পর্যন্ত।

ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘সারাদেশে প্রায় ৪০ শতাংশ ভোট পড়েছে। এখন পর্যন্ত এটাই নির্ভরযোগ্য তথ্য। পরে সব তথ্য যোগ হলে এই তথ্য বাড়তে বা কমতে পারে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights