বিপ্লবীর রক্তে রঞ্জিত চট্টগ্রামে লিখিত হয়েছে বৈষম্য মুক্তির মহাকাব্য: চসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মানব সভ্যতার রূপায়ণে কবি ও কবিতা অবিচ্ছেদ্য অংশ। বিপ্লবীর রক্তে রঞ্জিত চট্টগ্রামে শোষণ ও বৈষম্য মুক্তির মহাকাব্য লেখা হয়েছে। এখানেই রচিত হয়েছে একুশের প্রথম কবিতা।

শুক্রবার নগরীর রাইফেল ক্লাবে থিয়েটার ইনস্টিটিটিউটে বাচিক শিল্প চর্চা কেন্দ্র ‘তারুণ্যের উচ্ছ্বাস’-এর দিনব্যাপী কবিতা উৎসবে এ কথা বলেন তিনি।

মেয়র আরও বলেন, বন্দরনগরীর বাঁকে বাঁকে জমা আছে কবিতার প্রবাহমানতা। কবিতাকে ঘিরে তারুণ্যের উচ্ছ্বাসের এ আয়োজন সেই প্রবহমানতারই ধারাবাহিকতা। কাব্যের প্রাঞ্জলতা ছড়িয়ে পড়ুক সবার মাঝে।

এ সময় তিনি সবাই মিলে পরিচ্ছন্ন, সবুজ ও নিরাপদ সিটি গড়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে আবৃত্তি পরিবেশন করেন তারুণ্যের উচ্ছ্বাসের শিল্পীরা। এরপর ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় প্রয়াত কবি হেলাল হাফিজ এর প্রতিকৃতিতে। এ উৎসব তাঁর স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়েছে।

অনুষ্ঠানের প্রভাতী আয়োজনে ছড়া পাঠ করেন এমরান চৌধুরী, অমিত বড়ুয়া, আখতারুল ইসলাম, অরুণ শীল, আবু তালেব বেলালসহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights