বিমান বাহিনীর সেফটি প্রোগ্রাম ম্যানেজমেন্ট কোর্সের সনদপত্র বিতরণ

অনলাইন ডেস্ক
বাংলাদেশ বিমান বাহিনীর ৪৫তম সেফটি প্রোগ্রাম ম্যানেজমেন্ট কোর্স এর সনদপত্র বিতরণ অনুষ্ঠান অুনষ্ঠিত

বাংলাদেশ বিমান বাহিনীর ৪৫তম সেফটি প্রোগ্রাম ম্যানেজমেন্ট কোর্স এর সনদপত্র বিতরণ অনুষ্ঠান অুনষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ফ্লাইট সেফটি ইনস্টিটিউটে এই সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন পরিচালক, উড্ডয়ন নিরাপত্তা পরিদপ্তর এয়ার কমোডর সাদিকুর রহমান চৌধুরী।

বিমান বাহিনীর পাশাপাশি নৌবাহিনীর একজন সদস্যসহ সর্বমোট ২২ জন প্রশিক্ষণার্থী উক্ত কোর্সে অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি প্রশিক্ষণোত্তীর্ণ সকল প্রশিক্ষণার্থীদের মাঝে সদনপত্র বিতরণ করেন। সফলতার সাথে প্রশিক্ষণ সমাপ্তির জন্য অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানান এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ নৌবাহিনী এবং সশস্ত্র বাহিনী বিভাগের আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights