বিয়ের প্রলোভন দেখিয়ে নারীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার

সাভারের আশুলিয়ায় এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে গ্রেফতার আসামিকে ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠানো হয়।

এর আগে, বুধবার দিবাগত রাতে আশুলিয়ার জামগড়া থেকে তাকে গ্রেফতার করে আশুলিয়া থানা পুলিশ। গ্রেফতার জসিম উদ্দিন (৫৫) আশুলিয়ার জামগড়ার বেরন এলাকার বাসিন্দা।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) অমিতাভ চৌধুরী অমিত বলেন স্বামী প্রবাসে থাকায় ভুক্তভোগী নারীর সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলে প্রতিবেশী ও তার শ্বশুড় বাড়ির আত্মীয় জসিম। বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছিলেন তিনি।
পরে ভুক্তভোগী নারী আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। রাতে গোপন সংবাদের ভিত্তিতে জামগড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। আজ বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights