দর্শনায় যুবকের লাশ উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা দর্শনায় রেললাইনের পাশ থেকে দিলীপ কুমার হালদার (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে দর্শনা হল্ট স্টেশনের অদূরে রেললাইনের পাশ থেকে লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। নিহত দিলীপ কুমার হালদার মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামের কার্তিক হালদারের ছেলে।

দর্শনা রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান বলেন, সকালে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। পরে পরিচয় মেলে। ধারণা করা হচ্ছে, রাতে কোনো ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights