বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে অস্ট্রেলিয়ায় নাহিদ রানা

অনলাইন ডেস্ক

বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে অস্ট্রেলিয়ায় গেছেন চোটে আক্রান্ত বাংলাদেশের গতিতারকা নাহিদ রানা।

বৃহস্পতিবার রাতে অস্ট্রেলিয়ার পার্থের উদ্দেশে দেশ ছেড়েছেন রানা। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিয়ে পরবর্তী করণীয় ঠিক করা হবে।

জানা গেছে, রানার নতুন করে কোনো চোট ধরা পড়েনি। তবে পুনর্বাসনের সময় শারীরিক অস্বস্তি থাকায় তার অবস্থা সম্পর্কে দ্বিতীয়বারের মতো বিশেষজ্ঞ মতামত নিতে চায় বোর্ড। সাইড স্ট্রেইন থেকে সেরে ওঠার পর শক্তি বাড়ানোর কার্যক্রম শুরু করলেও বোলিংয়ের জন্য প্রয়োজনীয় শক্তি এখনো পুরোপুরি ফিরে পাননি এই পেসার।

গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে সাইড স্ট্রেইনে আক্রান্ত হন রানা। এর আগে শিন স্প্রেইনেও ভুগেছিলেন তিনি। চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ, এশিয়ান গেমস ও আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে খেলতে পারেননি এই তরুণ পেসার। সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া ত্রিদেশীয় ওয়ানডে সিরিজেও তাকে পাচ্ছে না বাংলাদেশ।

পুনর্বাসনের অংশ হিসেবে গত কয়েক সপ্তাহ ধরে নিয়মিত বোলিং করে নিজের ওয়ার্কলোড বাড়ানোর চেষ্টা করছিলেন রানা। তবে পিঠের ব্যথার পাশাপাশি নিতম্বের আশপাশে দুর্বলতা অনুভব করায় তার পুনর্বাসন প্রক্রিয়ায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights