বিশ্ব ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু

টঙ্গী প্রতি‌নি‌ধি

টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম ধাপে অংশ নিতে এসে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। তার নাম আত্তার সাত্তার (৭০)। তিনি নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার আবুল হোসেনের ছেলে।

আজ বৃহস্পতিবার দুপুরের দিকে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

ইজতেমার আয়োজক কমিটির লাশের দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন বলেন, গত বুধবার রাতে নেত্রকোনা জেলা থেকে জামাত নিয়ে ইজতেমা ময়দানে এসেছিলেন আত্তার সাত্তার। আজ দুপুরে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে। এরপর জানাজা শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে ইজতেমায় আসা তিন মুসল্লির মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights