বিশ্বকাপের আগে কানাডা শিবিরে ধাক্কা

অনলাইন ডেস্ক

ডান হাঁটুর লিগামেন্ট(এসিএল) ছিঁড়ে যাওয়ায় ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন কানাডার উইঙ্গার মার্সেলো ফ্লোরেস। দলের প্রধান কোচ জেসি মার্শ এ তথ্য নিশ্চিত করেছেন।

এতে আগামী ১২ জুন থেকে শুরু হতে বিশ্বকাপের আগে ধাক্কা খেল সহ আয়োজক দেশ কানাডা। গত শনিবার অন্টারিওর জর্জটাউনের ২২ বছর বয়সী এই উইঙ্গার মেক্সিকান ক্লাব টিগ্রেস উনালের হয়ে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে খেলার সময় ম্যাচের ৭৭তম মিনিটে ডান হাঁটুর লিগামেন্ট ছিঁজে যায়। পরে তিনি মাঠ থেকে কাঁদতে কাঁদতে বের হয়ে যান।

মার্শ বলেন, স্বাভাবিকভাবেই, আমরা তার জন্য মর্মাহত। আমাদের হৃদয় তার সঙ্গে আছে। সে ভালো আছে। সে ইতোমধ্যেই সামনে এগিয়ে যাওয়ার এবং ভবিষ্যতের জন্য নিজেকে সুস্থ করে তোলার দিকে মনোনিবেশ করেছে।

কানাডার সহ-অধিনায়ক স্টিফেন ইউস্তাকিও বলেন, স্পষ্টতই, আমাদের কয়েকজন খেলোয়াড় এই ধরনের চোটের শিকার হয়েছে। একজন ফুটবলার এবং ব্যক্তি হিসেবেও মার্সেলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল।

ফ্লোরেস সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট লেখেন, দুঃখিত, আমি এখনও কারও সঙ্গে যোগাযোগ করতে পারিনি, সময়টা সত্যিই খুব কঠিন। আমার এসিএল ছিঁড়ে গেছে।

২২ বছর বয়সী ফ্লোরেস তার প্রথম ফিফা বিশ্বকাপে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। ১৯৮৬ সালের পর ২০২২ সালে কানাডার প্রথম বিশ্বকাপ অংশগ্রহণে তিনি সেই দলের অংশ ছিলেন না। কানাডার প্রতিনিধিত্ব করার জন্য এককালীন দলবদলের আবেদন করার আগে তিনি মূলত মেক্সিকো আন্তর্জাতিক দলের হয়ে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন।

বিশ্বকাপের জন্য কানাডার ২৬ সদস্যের দলে মার্শের নাম ঘোষণার ঠিক একদিন পরেই ফ্লোরেসের চোটের শিকার হন।স্কোয়াড তালিকায় তার পরিবর্তে কে খেলবেন তা এখনও জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights