বিশ্বে প্রতি ছয়জনে একজন বন্ধ্যাত্বে ভোগে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

অনলাইন ডেস্ক

প্রতি ছয়জন প্রাপ্ত বয়স্কের একজন বন্ধ্যাত্বে ভোগে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মঙ্গলবার সংস্থাটি বলেছে, এ বিষয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া জরুরি হয়ে পড়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে বিশ্বে ১৭.৫ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ বন্ধ্যাত্বের অভিজ্ঞতার মধ্য দিয়ে যায়। আর এই বন্ধ্যাত্বের হিসেবে গরিব ও উচ্চ বিত্তের পার্থক্যটা খুব বেশি নয়। দুই ধরনের মানুষের মাঝেই বন্ধ্যাত্ব প্রায় সমহারে দেখা দিচ্ছে।

সংস্থাটির প্রধান টেড্রোস আধানম গেব্রেসুস বলেছেন, ‘বিশ্বে প্রতি ছয়জনে একজন সন্তান ধারণের অক্ষমতার অভিজ্ঞতার মধ্য দিয়ে যান তাদের জীবনের কিছু সময়ে।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে, উচ্চ আয়ের দেশে বন্ধ্যাত্বের হার ১৭.৮ শতাংশ। আর নিম্ন ও মধ্য আয়ের দেশে সেই হার ১৬.৫ শতাংশ।

বন্ধ্যাত্বকে বিশ্বের বড় ধরনের স্বাস্থ্যগত চ্যালেঞ্জ বলেও উল্লেখ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সূত্র: খালিজ টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights