বীর শহীদদের প্রতি বিসিএস-ট্যাকসেশন অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বিসিএস-ট্যাকসেশন অ্যাসোসিয়েশন।

মঙ্গলবার সংগঠনেরর পক্ষ থেকে ৭১’ এর স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

স্মৃতিসৌধের বেদিতে শ্রদ্ধা জানান অ্যাসোসিয়েশনের সভাপতি কর কমিশনার মো. লুৎফর আজিম, মহাসচিব অতিরিক্ত কর কমিশনার শেখ শামীম বুলবুল, দফতর সম্পাদক উপ কর কমিশনার মোহাম্মদ আরিফুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক উপ কর কমিশনার মো. শিহাবুল ইসলাম কুশল এবং অন্যান্য নির্বাহী সদস্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights