বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে ১৪ দলের সভা

অনলাইন ডেস্ক
আগামীকাল বৃহস্পতিবার (২৩ মে) কেন্দ্রীয় ১৪ দলের সভা আহ্বান করা হয়েছে ৷ সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন ১৪ দলীয় জোট নেত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।

কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।
৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর এই প্রথম ১৪ দলের আনুষ্ঠানিক বৈঠক হচ্ছে।

সূত্র বলছে, ১৪ দলের বর্তমান অবস্থান নিয়ে বৈঠকে আলোচনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights