বেনাপোলে মাটির নিচে পুঁতে রাখা ১৮ বোমা উদ্ধার

বেনাপোল প্রতিনিধি:

বেনাপোল বন্দর এলাকার ২২ নং গোডাউনের সামনের একটি বাড়ি থেকে ১৮টি তাজা বোমা উদ্ধার করেছে যশোর র‌্যাব। উদ্ধারকৃত বোমাগুলি মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল।

শনিবার বিকালে বেনাপোল বন্দরের ৮৯১ হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের পিছনে একটি ঘর থেকে বোমাগুলি উদ্ধার করা হয়। তবে ওই ঘরটি ব্যবহার করত বাদল নামে বেনাপোল বন্দরের লেবার সর্দার।

যশোর র‌্যাব জানায়, বোমা পুঁতে রাখার গোপন খবরে তাদের সদস্যরা পাহারায় ছিল। খুলনা থেকে বোমা নিস্ক্রিয় টিম এসে মাটির নিচে পুঁতে রাখা বোমগুলি উদ্ধার করে।
যশোর র‌্যাব -৬ এর কোম্পানি অধিনায়ক মোহাম্মদ সাকিব হোসেন বলেন, গোপন সংবাদ এর ভিত্তিতে ৮৯১ শ্রমিক ইউনিয়ন এর পিছনে একটি ঘর থেকে মাটির নিচে পুঁতে রাখা দুটি বালতিতে থাকা ১৮ টি শক্তিশালী তাজা বোমা উদ্ধার করা হয়েছে। ওই ঘরটি বাদল নামে একজন লেবার সর্দার ব্যবহার করত। বাদল এর নামে মামলা দিয়ে বোমাগুলি বেনাপোল পোর্ট থানায় জমা করা হবে। তিনি আরো বলেন, বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে বোমা গুলি কারা কি উদ্দেশ্য সেখানে মজুদ রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights