বেরোবিতে ব্যতিক্রমী উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক, রংপুর
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ‘রণন’ এর আয়োজনে রবিবার বিকেলে ক্যাম্পাসে ব্যতিক্রমী গাছ চেনানোর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রকৃতিবিষয়ক লেখক ও গবেষক মোকারম হোসেন বিভিন্ন গাছের সাথে পরিচয় করান।

এ সময় উপস্থিত ছিলেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান কলা অনুষদের ডিন অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, বাংলা বিভাগের অধ্যাপক ড. নিত্য ঘোষ, প্রভাষক খাইরুল ইসলাম, সিরাজাম মুনিরা, বাংলা একাডেমীর কর্মকর্তা আবিদ করিম মুন্না, লেখক রানা মাসুদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী।

গাছ চেনানো অনুষ্ঠানে কাউফল, কাঠলিচু, সফেদা, নহিচিচা উদাল, বক্সবাদাম, মুচকুন্দ, কইনার, কাঁঠালচাঁপা, ঝুমকাভাদি, শাল, গান্ধিগজারি, সুলতানচাঁপা, কুম্ভী, কানাইডিঙা, তুন, কর্পূর, সিভিট, মহুয়া, হিজল, কাইজেলিয়াসহ অনেক গাছ চেনানো হয়।
মোকারম হোসেন বাংলা একাডেমীর পুরস্কার লাভ করায় গাছ চেনানোর অনুষ্ঠান শেষে রণনের পক্ষে তাকে সংবর্ধনা জানানো হয়। এর আগে বাংলা বিভাগের আয়োজনে হেয়াত মামুদ ভবনের দ্বিতীয় তলায় ‘রবীন্দ্রনাথ ঠাকুরের বৃক্ষভাবনা’ শীর্ষক সেমিনারে মোকারম হোসেন বক্তৃতা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights