ব্রাজিলের এমন হারের পর যা বলছেন দানিলো-এন্ড্রিক

অনলাইন ডেস্ক
সর্বশেষ ২০০২ সালে ফিফা বিশ্বকাপ শিরোপা জয়ের পর বৈশ্বিক আসরে তেমন কোনো সাফল্য নেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। সময়ের সাথে কোপা আমেরিকাতেও সেলেসাওদের সেই দৈন্যতা ফুটে উঠেছে।

এমন হারের পর নিজের হতাশা লুকাননি ১৭ বছর বয়সী তরুণ স্ট্রাইকার এন্ড্রিক ফেলিপে। ক্লাব মৌসুমের শুরুতে রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাওয়া এই তারকা বলেন, ‘আমি দুঃখিত, শুধু আমরাই নই, পুরো ব্রাজিলিয়ান গোষ্ঠীর মনের অবস্থা বুঝতে পারছি। এভাবে বিদায় মেনে নেওয়া কঠিন, তাও আবার পেনাল্টি শ্যুট আউটে। কঠিন হলেও আমরা মাথা উঁচু রাখতে চাই, কারণ আমরা ব্রাজিলকে আবারও তাদের শীর্ষস্থানে নিয়ে যেতে চাই। দুর্ভাগ্যজনকভাবে সেটি এখানে হয়নি।’

তিনি আরও বলেন, ‘আমরা চেষ্টা চালিয়ে যাব, প্রস্তুতি শুরু করব পরবর্তী বিশ্বকাপকে সামনে রেখে এবং আশা করি এই সময়ে ব্রাজিলিয়ানদের সমর্থন আমাদের পাশে থাকবে। আমরা জানি তাদের জন্য-ও বিষয়টা কঠিন, কিন্তু তাদের সমর্থনই আমাদের এখন সবচেয়ে বেশি প্রয়োজন। প্রথমবার শুরুর একাদশে খেলার সুযোগ পেয়ে আমি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই।’
কোপা থেকে বিদায়ের পর নিজেদের দুর্বলতার কথা স্বীকার করেছেন ব্রাজিলের অধিনায়ক দানিলো। এই রাইটব্যাক বলেন, ‘সম্ভবত আমরা যেসব সুযোগ পেয়েছি, তার কোনোটাই কাজে লাগাতে পারিনি। এক বা দুটি ক্লিয়ার চান্সকে গোলে পরিণত করা যায়নি। তবে এটি বলাটা কঠিন, কারণ আমরা নিজেদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি, লড়েছি শেষ পর্যন্ত। এরপর পেনাল্টি হলো, যেখানে কোনো লটারি জিতিনি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights