ব্রাজিলের প্রতিপক্ষ মেক্সিকো ও যুক্তরাষ্ট্র, সূচি ঘোষণা

অনলাইন ডেস্ক

কোপা আমেরিকার প্রস্তুতি হিসেবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা দু’টি ম্যাচ খেলবে। আগেই তাদের একটি প্রতিপক্ষ নির্ধারিত হয়েছিল, সর্বশেষ দল নিশ্চিত হয়েছে গতকাল (মঙ্গলবার) রাতে। দরিভাল জুনিয়রের দল জুনের দ্বিতীয় সপ্তাহে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে।

ব্রাজিলের সর্বশেষ প্রতিপক্ষ হিসেবে নিজেদের কথা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র সকার ফেডারেশন। তাদের সঙ্গে সেলেসাওদের প্রীতি ম্যাচ আগামী ১২ জুন, ফ্লোরিডার অরল্যান্ডো ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে। এর আগে বিশ্বচ্যাম্পিয়নরা ৮ জুন যুক্তরাষ্ট্রের প্রতিবেশী দেশ মেক্সিকোর মোকাবিলা করবে। ওই ম্যাচের ভেন্যু ও সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি।

তার আগে ব্রাজিলের নতুন কোচ দরিভাল জুনিয়রের অভিষেক হবে ইউরোপীয় দু’টি দলের সঙ্গে প্রীতি ম্যাচ দিয়ে। যেখানে তাদের প্রতিপক্ষ সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও স্পেন। ২৩ মার্চ লন্ডনের ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে খেলার পর ২৬ মার্চ মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুতে ব্রাজিলের প্রতিপক্ষ স্পেন। আগামী শুক্রবার ম্যাচ দু’টির জন্য সেলেসাওদের দল ঘোষণার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights