ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ইসলামী যুব আন্দোলন, বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার সম্মেলন গতকাল শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মুহাম্মাদ মোরশেদুল আলম।

সংগঠনের জেলা সভাপতি আশরাফুল ইসলাম বিল্লালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আল আমিন হোসাইনীর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, দীনি সংগঠনের সৈয়দ আনোয়ার আহমদ ও ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি মাওলানা গাজী নিয়াজুল করীম প্রমুখ।

সম্মেলনে ঘোষণাপত্র পাঠ করেন যুব আন্দোলনের জেলা সহ-সভাপতি শাহ মোহাম্মদুল্লাহ। সম্মেলনে প্রধান অতিথি ২০২৫-২০২৬ সেশনের জন্য শাহ মোহাম্মদুল্লাহকে সভাপতি, আল-মামুনকে সহ-সভাপতি ও আল আমিন হোসাইনীর নাম সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন ও তাঁদের শপথ পাঠ করান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights