ব্রাহ্মণবাড়িয়ায় ঈদের প্রধান জামাত সকাল ৮ টায়

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় সকাল ৮ টায় জেলা শহরের কাজীপাড়াস্থ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ-উল-ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন জেলা জামে মসজিদের খতিব মাওলানা সিবগাহতুল্লাহ নূর।

ইতিমধ্যে দিনটি উদযাপনে সব ধরণের প্রস্ততি সম্পন্ন করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন। এছাড়াও টেংকের পাড় জামে মসজিদ, পশ্চিম মেড্ডা শরীফপুর ঈদগাহ মাঠ, সদর হাসপাতাল মসজিদসহ জেলার ৯৮৬ টি ঈদাগহ ও ৪৯৬ টি মসজিদে সকাল ৮টা থেকে ৯টার ভেতর ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এদিকে শুক্রবার দুপুরে জেলা ঈদগাহ ময়দানের প্রস্ততি কাজ পরির্দশন করেছেন জেলা প্রসাশক মো. শাহাগীর আলম। এসময় তিনি মাঠের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং বৈরী আবহাওয়ায় যাতে নামাজে কোন রকম ব্যঘাত না ঘটে সেজন্য প্রয়োজণীয় দিক নির্দেশনা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights