সিলেটের জালালাবাদ মার্কেটে আগুন

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটের জিন্দাবাজারের জালালাবাদ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট। শুক্রবার বিকাল ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে।

প্রচণ্ড ধোঁয়ায় কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস কর্মীদের বেগ পেতে হচ্ছে।

ঘটনাস্থলে উপস্থিত উৎসাহী জনতাকে নিয়ন্ত্রণে কাজ করছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আগুনের উৎস সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। ঘটনাস্থলে উপস্থিত রয়েছে ফায়ার সার্ভিস, পুলিশ, সিআরটি, এপিবিএন।

এ রিপোর্ট লেখার সময় বিকাল ৫টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে ফায়াস সার্ভিসের কর্মীরা পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights