ব্রাহ্মণবাড়িয়ায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
অন্ধত্ব রোধে ব্রাহ্মণবাড়িয়ায় আগামী ২০ ফেব্রুয়ারি ৫ লক্ষাধিক শিশুকে ভিটামিন এ-প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সিভিল সার্জন ডাক্তার মো. একরামউল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি খ.আ.ম. রশিদুল ইসলাম।

এসময় বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার চিকিৎসক মাহমুদুল হাসান, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা প্রমূখ। সভায় জানানো হয়, ২০ ফেব্রুয়ারী সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার ৯৮টি ইউনিয়নের ২৪শ ৩৩টি কেন্দ্রে দিনব্যাপী ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এতে ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৫৭ হাজার ৬৯২ শিশু ও ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৫৪ হাজার ১৭০ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights