ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীকে নিয়ে চলছিল উড়োজাহাজ, হঠাৎ জিপিএস সিগন্যাল উধাও!

অনলাইন ডেস্ক

রাশিয়ার বিরুদ্ধে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর উড়োজাহাজ স্যাটেলাইট সিগন্যাল জ্যাম করে রাখার গুরুতর অভিযোগ তুলেছে যুক্তরাজ্য।

খবর অনুসারে, পোল্যান্ড থেকে যুক্তরাজ্য যাওয়ার সময় রুশ অঞ্চল কালিনিনগ্রাদের কাছে পৌঁছালে হঠাৎ সিগন্যাল হারায় ব্রিটিশ বিমান বাহিনীর উড়োজাহাজটি।

ব্রিটিশ প্রতিরক্ষা সূত্র জানিয়েছে, সেসময় ৩০ মিনিটের মতো পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটির যোগাযোগ। এমনকি অকার্যকর হয়ে পড়ে জিপিএস সিগন্যাল এবং মোবাইল ইন্টারনেটও। অবস্থান নির্ধারণে বাধ্য হয়ে বিকল্প পথ বেছে নেন পাইলট। তবে এতে শ্যাপসের কোনো ক্ষতি হয়নি বলে জানায় সূত্র।
ব্রিটিশ প্রশাসনের দাবি, লিথুয়ানিয়ার অভ্যন্তরীণ রুশ ভূখণ্ড কালিনিনগ্রাদ দিয়ে যাতায়াতের সময় প্রায়ই এ ধরনের অভিজ্ঞতার শিকার হতে হয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের মুখপাত্রও বিষয়টি নিয়ে কথা বলেন। তবে কালিনিনগ্রাদে এটি অস্বাভাবিক নয় বলেও মন্তব্য করেন তিনি।

যুক্তরাজ্যের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে এখনও মুখ খোলেনি মস্কো। সূত্র: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights