ভবন থেকে পড়ে মেকানিকের মৃত্যু

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার পাথরঘাট বান্ডেল রোডে এসির কাজ করতে সাত তলা থেকে পড়ে একজন নিহত হয়েছেন। তার নাম মো. জিহাদ (১৯)। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার চৌ-রাস্তা বাজার এলাকার আবুল কাশেমের সন্তান। পাথরঘাটা বান্ডেল রোডের ডোয়েল তালেব ভবনে এ ঘটনা ঘটে।

কোতোয়ালী থানার ওসি এস এম ওবায়েদুল হক বলেন, সাত তলা ভবনে এসির বাহিরের অংশ দেখতে গিয়ে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights