ভাঙ্গায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান বুলবুলকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৪ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার আলগী ইউনিয়নের হরিরহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

ভাঙ্গা থানা সূত্রে জানা যায়, সন্ত্রাসবিরোধী আইনে গত ১৬ নভেম্বর ভাংগা থানার উপ-পরিদর্শক আফজাল হোসেন বাদী হয়ে একটি মামলা করেন। এ মামলায় ৬০ জনের নাম উল্লেখ করা হয় ও অজ্ঞাত অনেককে আসামি করা হয়। সেই মামলার ১ নম্বর আসামি তৌহিদুর রহমান বুলবুল। এছাড়া গত ১৫ সেপ্টেম্বর ভাঙ্গা থানা ভাঙচুরের অভিযোগে তার নামে পুলিশ মামলা করেন।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, সন্ত্রাস বিরোধী আইনে গত ১৬ নভেম্বর ভাঙ্গা থানায় দায়ের হওয়া একটি মামলার আসামি হিসেবে তাকে সোমবার ভোরে গ্রেফতার করা হয়েছে। তার নামে সন্ত্রাস বিরোধী আইনে দায়ের হওয়া মামলা, ভাঙ্গা থানা ভাঙচুরের মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

উল্লেখ্য, গত ১৩ নভেম্বর ঢাকা-খুলনা, ঢাকা-বরিশাল মহাসড়ক ও ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আলগী ইউনিয়নের সুয়াদী, হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ, মানিকদহ ইউনিয়নের পুখুরিয়া ও চান্দ্রা ইউনিয়নের পুলিয়া নামক স্থানে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রতিবন্ধকতা সৃষ্টি করে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করে। কয়েক ঘণ্টা দক্ষিণবঙ্গের সঙ্গে ঢাকার যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে ১৬ নভেম্বর ভাঙ্গা থানায় পুলিশ বাদি হয়ে চারটি মামলায় আওয়ামী লীগের ১৭৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো অনেককে আসামি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights