ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিল্লাল গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ডেভিল হান্টের অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিল্লাল মিয়াকে (৪৭) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাতে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বড়হরণ রেলগেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত বিল্লাল মিয়া আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের দক্ষিণ তারুয়া গ্রামের হেবজু মিয়ার ছেলে। তবে তিনি পরিবার-পরিজন নিয়ে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের শিমরাইলকান্দি এলাকায় বসবাস করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বড়হরণ রেলগেট এলাকা থেকে বিল্লাল মিয়াকে গ্রেফতার করা হয়। তিনি সদর থানার গত বছরের ২৮ অক্টোবর দায়ের করা একটি হত্যা মামলা ও ২৫ অক্টোবর দায়ের করা একটি নাশকতার মামলার এজাহারনামীয় আসামি। মঙ্গলবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights