চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ঢাকায় গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য মো. মোখলেসুর রহমানকে ঢাকার হাতিরঝিল এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার ভোররাত ৩টার দিকে ঢাকা ডিবির সহায়তায় চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ ও সদর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

পুলিশ সুপার রেজাউল করিম এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও ক্ষুদে বার্তায় উল্লেখ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights