‌‘ভালো মানের চা উৎপাদন হলে দিনাজপুরে অর্থনীতির দ্বার উন্মোচন হবে’

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর ধান, চাল আর লিচুর জন্য বিখ্যাত। কিন্তু এ জেলায় ভালো মানের চা উৎপাদন করাও সম্ভব। এজন্য কারখানা মালিকদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। আর ভালো মানের চা উৎপাদন ও তৈরি করা সম্ভব হলে দিনাজপুর জেলার নতুন অর্থনীতির দ্বার উন্মোচন হবে।

উত্তরবঙ্গের বটলিফ চা কারখানাসমুহের স্বত্বাধিকারী ও ব্যবস্থাপকদের জন্য গুণগত মানসম্পন্ন চা তৈরি বিষয়ক কর্মশালা ও আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

‎মঙ্গলবার দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ভবনের সম্মেলন কক্ষে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ চা বোর্ডের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‎কর্মশালা ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ সরওয়ার হোসেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. ইসমাইল হোসেন, প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. এ. কে. এম. রফিকুল হক, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক, সাবেক সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন চা বোর্ড পঞ্চগড়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা, আরিফ খান, উন্নয়ন কর্মকর্তা, আমির হোসেনসহ উত্তরবঙ্গের সকল বটলিফ চা কারখানার স্বত্বাধিকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights