ভাঙ্গুড়ায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

পাবনা প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে ২০০ গ্রাম গাঁজাসহ আটক করেছে ভাঙ্গুড়া থানা পুলিশ। সোমবার ভোর রাতের দিকে উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের চর-ভাঙ্গুড়া খাঁপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-ভাঙ্গুড়া ইউনিয়নের চর-ভাঙ্গুড়া খাঁপাড়া গ্রামের মৃত ছাবদার প্রাং-এর ছেলে আসাদুল ইসলাম (৩৮) ও একই গ্রামের মোক্তার খাঁর ছেলে সোহেল রানা (৩৬)।

জানা যায়, ইউনিয়নের চর-ভাঙ্গুড়া আবু সাইদ মেম্বারের বাগানে দুই ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে অবস্থান করছে। এমন খবরের ভিত্তিকে ভাঙ্গুড়া থানার এসআই (নিরস্ত্র) মঞ্জুর আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে গাঁজা ব্যবসায়ী আসাদুল ও সোহেলকে আটক করে। এ সময় তাদের দেহ তল্লাশি করে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। এ সময় তাদের কাছ থেকে গাঁজা বিক্রির আরও ২২ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম জানান, আটক আসামিদের বিরুদ্ধে মামলা করে সোমবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠনো হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights