শতভাগ ফিট আছেন সাকিব, জানালেন শান্ত

অনলাইন ডেস্ক

গুঞ্জন উঠেছিল চোটের কারণে বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে পারেননি বাংলাদেশের নিয়মিত ওয়ানডে অধিনায়ক সাকিব আল হাসান। দ্বিতীয় ওয়ানডেতেও সাকিবকে মাঠে দেখা যায়নি। ফলে একরকম শঙ্কাই দেখা দিয়েছে, যে সাকিব আল হাসান বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলতে পারবেন কিনা।

সাকিবের বদলে প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে অধিনায়কত্ব করেন মেহেদী হাসান মিরাজ। আজ ইংল্যান্ডের বিপক্ষে অধিনায়কত্ব করছেন নাজমুল হোসেন শান্ত।

টসের সময় স্বাভাবিকভাবেই সাকিবের ফিটনেস নিয়ে প্রশ্ন করা হয়েছিল নাজমুল শান্তকে। তিনি বলেছেন, ‘সাকিব শতভাগ ফিট আছেন এবং (বিশ্বকাপে) প্রথম ম্যাচের জন্য প্রস্তুত আছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights