নতুন করে আর কারও দেশ ছেড়ে পালানোর সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
অনলাইন প্রতিবেদক
আওয়ামী লীগের যারা দেশ ছেড়ে পালিয়েছে, তারা বেশিরভাগই গত ৫, ৬, ৭ আগস্ট পালিয়েছে। নতুন করে আর কারও দেশ ছেড়ে পালানোর সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ শনিবার বিকালে এই কথা জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা (পুলিশ সদস্যরা) এখনো কর্মস্থলে অনুপস্থিত, তারা আর আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য নয়।
