ভানুয়াতুর উপকূলে ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

অনলাইন ডেস্ক

ভানুয়াতুর উপকূলে ৬ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার স্থানীয় এক বাসিন্দা এটিকে ‘খুব বড়, বলে বর্ণনা করলেও প্রাথমিকভাবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল এস্পিরিটু সান্তো দ্বীপের পোর্ট অলরি গ্রাম থেকে প্রায় ৫০ কিলোমিটার (৩১ মাইল) পশ্চিমে।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে যে, স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে এর ঠিক আগে দ্বীপরাষ্ট্রটিতে আঘাত হানা ভূমিকম্পের ফলে সুনামির কোনও আশঙ্কা ছিল না।

পোর্ট অলরির একটি সমুদ্র সৈকত রিসোর্টের কর্মী অ্যান্টেলিক ফ্রাঙ্ক বলেছেন যে ভূমিকম্পটি ‘খুব বড়’ ছিল এবং প্রায় এক মিনিট স্থায়ী বলে মনে হচ্ছে।

তিনি এএফপিকে জানিয়েছেন, তার আশেপাশের এলাকায় কোনও ক্ষতি হয়নি।

ভানুয়াতু প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’-এ অবস্থিত হওয়ায় সেখানে ঘনঘন ভূমিকম্প ও টেকটোনিক কার্যকলাপ ঘটে। এটি একটি নিম্নভূমি দ্বীপপুঞ্জ যেখানে প্রায় ৩ লাখ ২০ হাজার মানুষের বসবাস। এই ভৌগোলিক অবস্থানের কারণে এলাকাটি তীব্র ভূমিকম্প এবং সক্রিয় আগ্নেয়গিরির ঝুঁকিতে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights