ভান্ডারিয়ায় লুট হওয়া মালামালসহ আটক ২

পি‌রোজপুর প্রতিনিধি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লুট হওয়া মালামালসহ দুই ডাকাতকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ভান্ডা‌রিয়া বাসষ্টা‌ন্ড এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন বরগুনার বামনা থানার ডুসখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আব্দুল কাদের খানে ছেলে মো. বেল্লাল খান (৩৪) ও একই এলাকার মো. ইউনুস শিকদারের ছেলে হাসান শিকদার (২২)। আটক বেল্লাল খানের বিরুদ্ধে বামনা, কাঠালিয়া, রাজাপুর ও ভান্ডারিয়া থানাসহ বিভিন্ন থানায় মোট ৯টি মামলা রয়েছে।

জানা গেছে, পাথরঘাটা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা মিজান পরিবহনে এ দুজন ডাকাতি করা মালামাল নিয়ে আসছিল। এ খবর পেয়ে ভান্ডারিয়া থানা পুলিশ চেক পোস্ট বসিয়ে তাদের ডাকাতির মালামালসহ আটক করে।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ আনওয়ার জানান, গোপন তথ্যের ভিত্তিতে আমরা দুই ডাকাতকে গ্রেফতার করি। তাদের কাছ থেকে লুট হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। বরগুনা থানায় মামলা থাকায় তাদেরকে বরগুনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights