ভারত-শাসিত জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধ, নিহত ৩

অনলাইন ডেস্ক
ভারত-শাসিত জম্মু- কাশ্মীরের শোপিয়ানে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়েছেন।

ভারতীয় নিরাপত্তা বাহিনীর দাবি, নিহতরা ‘সন্ত্রাসী’। ওই এলাকায় আরও একজন সশস্ত্র সন্ত্রাসী লুকিয়ে থাকতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

সোমবার রাত থেকে শুরু হওয়া এই অভিযান মঙ্গলবারও চলছে। ভারতীয় সেনাবাহিনী জানায়, কুলগামে শুরু হওয়া এই অভিযান পরে শোপিয়ানের শোকাল কেলার এলাকার জঙ্গলে গড়ায়।

সেনা ও আধাসামরিক বাহিনীর যৌথ দল ‘সার্চ অ্যান্ড ডেস্ট্রয়’ মিশনে নামে। অভিযানে ব্যাপক গুলিবিনিময় হয়, যাতে তিনজন ‘হাই-প্রোফাইল সন্ত্রাসী’ নিহত হয়। সেনাবাহিনী এই অভিযানকে ‘অপারেশন কেলার’ নাম দিয়েছে।

এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনী লিখেছে, “১৩ মে ২০২৫, রাষ্ট্রীয় রাইফেলস ইউনিটের নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শোপিয়ানের শোকাল কেলার এলাকায় অভিযান শুরু হয়। সন্ত্রাসীরা গুলিবর্ষণ শুরু করলে তীব্র গুলিবিনিময় হয় এবং তিন সন্ত্রাসী নিহত হয়। অভিযান এখনও চলছে।” সূত্র: এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights