ভারতে পাচার হওয়া ২৬ নারী-পুরুষকে বেনাপোলে হস্তান্তর

বেনাপোল প্রতিনিধি
মিথ্যা আশ্বাসে ও ভালো চাকরির প্রলোভনে ভারতে পাচার হওয়া ২৬ নারী পুরুষকে ৩ থেকে ৭ বছর পর বেনাপোল ইমিগ্রেশনে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। তাদের মধ্যে ১৮ জন নারী ও ৮ জন পুরুষ রয়েছে। তারা ঢাকা, কুড়িগ্রাম, নড়াইল, খুলনা, রংপুর ও রাজশাহীসহ বিভিন্ন এলাকার বাসিন্দা।

ইমিগ্রেশন ওসি ইমতিয়াজ হোসেন জানান, অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ভারতের বিভিন্ন এলাকায় পুলিশের হাতে আটক হয় তারা। পরে ২ থেকে ৭ বছর জেলহাজত শেষে তাদের ঠাই হয় নিলুয়াসহ বিভিন্ন শেল্টার হোমে। পরে দু-দেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র দফতরের সহযোগিতায় মঙ্গলবার সন্ধ্যায় দেশে ফেরেন তারা। ভারতের পেট্রাপোলে ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।

তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। সেখান থেকে তাদেরকে ‘রাইট যশোর’ ও ‘বাংলাদেশ মহিলা আইনজীবী’ সমিতির জিম্মায় দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights