ভারতে বাংলাদেশের চেয়ে বেশি ইলিশ

ভারতে বাংলাদেশের চেয়ে বেশি ইলিশ হয়। কারণ ভারতে রয়েছে বিশাল সমুদ্র সীমা। সবচেয়ে বেশি ইলিশ হয় মায়ানমার/বার্মা। কিন্ত ভারত মিয়ানমারের ইলিশ মাছ স্বাদে গন্ধে আমাদের মাছের চেয়ে পিছিয়ে।
ভারতে বাংলাদেশের মাছ আমাদের দেশ থেকে কমে বিক্রি হয়? এ প্রসঙ্গে আমার কিছু কথা।
১. ঢাকা মিরপুর-১ এ গতকালও ৫০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হয়েছে ৯০০ টাকা কেজি। আর এক কেজি ওজনের মাছ ১৬০০/১৬৫০।
২. বাংলাদেশের জেলেরা নিশ্চয় এই মাছের দাম পেয়েছে কমপক্ষে ৭০০ এবং ১২০০/১৪০০ টাকা। এই মাছ ভারতে গিয়ে ৩৫০ টাকায় সেল হতে পারে বলে মনে করেন?
৩. বাংলাদেশের পদ্মার ইলিশ নিয়ে কিছু বলি। ধরা যাক আজ সারা বাংলাদেশে ইলিশ ধরা পড়েছে ১০০০ টা। পদ্মার বর্তমান চিত্র নিয়ে বলছি। সেক্ষেত্রে পদ্মার ইলিশ হবে ১৫/২০।
দুর্ভাগ্যজনকভাবে সত্য বিক্রেতা সকলেই বলবে তাদের সব ইলিশ পদ্মার। ভারতেও এটাই হয়। তারা বলে বাংলাদেশের মাছ। আসলে তা না।
বাংলাদেশের ৫০০ গ্রাম মাছ কখনো আমাদেরচেয়ে কম দামে রফতানি হয়নি। কিভাবে ভারতে এই মাছ ৩৫০ টাকা এক কেজি ইলিশ বিক্রি হয়? তাও আবার ১ কেজি ওজনের মাছ ৩৫০ টাকা!! যা ঢাকার বাজারে গতকালের মূল্য ছিল ১৫০০/১৬৫০ টাকা। জেলেরা যদি লোকাল মার্কেটে ৫০ হাজার টাকা মণ (১ কেজির মাছ)বিক্রি করতে পারে। এই মাছ কিভাবে ভারতে রফতানি হবে ১২ হাজার টাকা মণে? কোথায় এমন পাগল পাবেন?
তাহলে ফাকিটা কোথায়? হ্যা ওই অসাধু ব্যবসায়ী। এর একটা চাক্ষুষ প্রমাণ আপনারা যারা মিডলইস্টে থাকেন দেখবেন প্রচুর বরফজাত দেশি মাছ সুপারমার্কেটে বিক্রি হচ্ছে যার ৬০-৭০% মায়ানমার থেকে আসে। দেশি পুটি বাইন গুতুম থেকে ধরে রুই কাতলা ইলিশ সবই আছে আসছে মায়ানমার থেকে। আমি দুবাইয়ের আল মদিনা সুপারমার্কেট চেইনগুলো থেকেই দেশি মাছ কিনি যার ৮০% মায়ানমার থেকে আসে।
সমস্যা এটা না মাছ কোথা থেকে কেনো আসে। সমস্যা হলো আমাদের দেশের ৯০% মানুষ মনে করে আমরা ভারতে কম দামে ইলিশ বিক্রি করে নিজেরা বেশি দামে খাচ্ছি। এটা শুধু প্রপোগান্ডাই নয়, মারাত্মক একটা ভুল কনসেপ্ট যা বিগত কয়েক বছর ধরে মানুষের মাথায় ঢুকানো হচ্ছে।
হ্যা ইলিশের দাম বেশি সেটা ভিন্ন প্রসঙ্গ, কিন্তু বাংলাদেশ থেকে ভারতে বাংলাদেশের ইলিশ সস্তা এটা একটা অপব্যাখ্যা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights