ভালুকায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ভালুকায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন হয়েছে। সোমবার সকালে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ক্যাম্পেইন উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হাসানুল হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন বিশেষজ্ঞ চিকিৎসক, মেডিকেল অফিসার, সিনিয়র স্টাফ নার্স, এইচআই, এসআই, এইচএসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, মোট লক্ষ্যমাত্রার ৯৯ ভাগ শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। ৬ থেকে ১১ মাস বয়সী ৮৬৭৭ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ৬৫ হাজার ৭৮৫ জনকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।
