ভিয়েতনামে জাহাজ ও নৌকার সংঘর্ষে নিহত ৬

অনলাইন ডেস্ক
উত্তর ভিয়েতনামের একটি হ্রদে পাথরবোঝাই জাহাজের সঙ্গে যাত্রীবাহী নৌকার সংঘর্ষে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। রবিবার (২২ ফেব্রুয়ারি) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, উত্তরাঞ্চলীয় লাও কাই প্রদেশের জনপ্রিয় পর্যটন কেন্দ্র থাক বা হ্রদে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষের পর নৌকায় থাকায় ২৩ জনের মধ্যে ১৭ জনকে উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে দুই জন শিশু রয়েছে।

রাষ্ট্রীয় লাও দং সংবাদপত্র জানিয়েছে, ভিয়েতনামের চন্দ্র নববর্ষ টেট উপলক্ষে আত্মীয়স্বজনদের সঙ্গে দেখার পর বাড়ি ফেরার পথে নৌকাটি দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

উল্লেখ্য, গত বছর ভিয়েতনামের হা লং উপসাগরে একটি পর্যটকবাহী নৌকা ডুবে কমপক্ষে ৩৭ জন নিহত হন।

সূত্র: এএফপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights